যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামরার ঘটনা ঘটেছে। এবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাপালাচি হাইস্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ছাত্র ও দুজন শিক্ষক বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ৯ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। হামলার ঘটনার পরপরই খবর পেয়ে স্থানীয় পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা স্কুলে ছুটে আসেন এবং আশপাশের এলাকায় ‘কঠোর লকডাউন’ আরোপ করেন। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় ৯ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে অন্তত একজনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) জানিয়েছে, তারা সেখানকার একটি হাইস্কুলে ‘গোলাগুলির’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল। স্থানীয় ব্যারো কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে বলেছে, গুলিবর্ষণের সময় ঘটনাস্থল থেকে ছাত্র-ছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল এবং বেশ কয়েকজনকে স্কুলের কাছে একটি মাঠে আটকে থাকতে দেখা গেছে।
এদিকে, ১৪ বছর বয়সী এক কিশোর বন্দুকধারী অ্যাপালাচি হাইস্কুলের ভেতরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে জানিয়েছে, কিশোরটি সেই স্কুলে পড়ে কি না তা এখনো জানা যায়নি। সিএনএনও নিশ্চিত করেছে, বুধবারের এই গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, আহতদের সবাই গুলিবিদ্ধ হয়ে আহত হননি। হামলার সময় ঘটনাস্থল পালাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্কুলটি অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে প্রায় ৪৫ মাইল (৭০ কিলোমিটার) উত্তর-পূর্বে উইন্ডার শহরে অবস্থিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, জর্জিয়ার ওই হাইস্কুলে গুলিতে চারজন নিহত ও নয়জন আহত হওয়ার ঘটনায় ১৪ বছর বয়সী এক ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, ব্যুরো কাউন্টির উইন্ডারের অ্যাপালাচি হাইস্কুলে বুধবারের হামলায় দুই ছাত্র ও দুই শিক্ষক মারা গেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলার ঘটনায় স্কুলের ছাত্র কোল্ট গ্রেকে ক্যাম্পাসের দুই কর্মকর্তা গ্রেপ্তার করেছেন। তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে