পাইলট অসুস্থ হয়ে পড়ায় কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই উড়োজাহাজ অবতরণ করালেন আরোহী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএন জানিয়েছে, পাইলট অসুস্থ হওয়ায় এক আরোহী এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কে জানান যে তাঁর কোনো ধারণা নেই কীভাবে একটি উড়োজাহাজ নিয়ন্ত্রণ করতে হয়।
এমনটি শুনে এটিসির পক্ষ থেকে উড়োজাহাজের অবস্থানের কথা জানতে চাওয়া হয়। পরে সেখান থেকে উড়োজাহাজ কীভাবে অবতরণ করাতে হবে তার নির্দেশনা দেওয়া হয়। এই সংক্রান্ত একটি অডিও সিএনএনের কাছে এসেছে।
সেখানে এটিসির পক্ষ থেকে বলতে শোনা যায়, পাখার লেভেল ধরে রাখার চেষ্টা করুন। দেখুন আপনি আমার জন্য নামতে শুরু করতে পারেন কি না। উপকূল অনুসরণ করার চেষ্টা করুন, হয় উত্তর বা দক্ষিণ দিকে। আমরা আপনাকে খুঁজে বের করার চেষ্টা করছি ।
সিএনএন জানায়, উড়োজাহাজটি ছিল একটি ব্যক্তিগত বিমান। এতে পাইলট ছাড়াও আরও দুই আরোহী ছিলেন।
এই ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে