ক্যালিফোর্নিয়ায় একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই তিনি চীনের প্রসঙ্গ তোলেন। সি চিন পিংকে সরাসরি আক্রমণ করে ‘স্বৈরশাসক’ বলে সম্বোধন করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দুই দিনের চীন সফর শেষে এমন মন্তব্য করলেন বাইডেন।
গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা একটি বেলুন ধ্বংস করেছিল। অভিযোগ, ওই বেলুন আমেরিকার আকাশে উড়তে দেখা গিয়েছিল। সেটি ধ্বংস করার পর ভেতরে বহু জিনিস পাওয়া গেছে, যা গুপ্তচরেরা ব্যবহার করে। আমেরিকার অভিযোগ, বেলুনটি চীনের। বেলুনে করে তারা গুপ্তচরদের জন্য জিনিস পাঠাচ্ছিল।
এদিন বাইডেন বলেছেন, ‘সি চিন পিংয়ের মতো স্বৈরশাসকের এ ঘটনায় কষ্ট পাওয়ার কথা। তিনি নিশ্চয় পেয়েছেন। বেলুনটি যে ওই জায়গায় পৌঁছে যাবে, তা সি জানতেন না। ওই বেলুন ধ্বংস করে চীনের গুপ্তচরদের জিনিসপত্র পাওয়া গেছে।’
আমেরিকার এই বেলুন ধ্বংস করার ঘটনা এবং তাইওয়ানে আমেরিকার যাতায়াত সম্প্রতি চীনের সঙ্গে বাইডেনের দেশের সম্পর্ক আরও খারাপ করেছে। বস্তুত, করোনার সময় থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের পর বাইডেনের আমলেও সম্পর্কের কোনো উন্নতি হয়নি।
এরই মধ্যে দুই দিনের বেইজিং সফরে গিয়েছিলেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মনে করা হচ্ছিল, ব্লিঙ্কেনের সফর দুই দেশের সম্পর্ক খানিকটা হলেও ভালো করবে। তাইওয়ান সমস্যা, রাশিয়ার ইউক্রেন আক্রমণসহ একাধিক বিষয়ে সি চিন পিংয়ের সঙ্গে কথা বলেছেন ব্লিঙ্কেন। প্রায় পাঁচ বছর পর এত বড় পদের কোনো মার্কিন কর্মকর্তা চীন সফর করলেন। ব্লিঙ্কেনের সফরের পর মনে করা হচ্ছিল, সম্পর্ক উন্নতির একটি রাস্তা তৈরি হয়েছে। কিন্তু বাইডেনের মন্তব্য বুঝিয়ে দিল, আলোচনা ফলপ্রসূ হয়নি।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১২ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে