
যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। এবার রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্র্যাটদের কমলা হ্যারিস। নির্বাচনে অন্যতম ‘সুইং স্টেট’ নেভাদায় জরিপে এগিয়ে ট্রাম্প। তবে কমলার সমর্থকেরাও প্রাণান্তকর চেষ্টা করছেন। কমলাকে জেতাতে নেভাদার লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম কেন্দ্রে ভোরের আলো ফোটার আগেই হাজির হন দুই নারী। তাঁদের সঙ্গে কথা হয় সিএনএনের প্রতিবেদকের।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ভোট শুরুর দুই ঘণ্টা আগেই অর্থাৎ ভোর ৫টায় নেভাদার লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম কেন্দ্রে হাজির হয়ে লাইন দাঁড়ান ক্রিস্টিনা নেরি এবং এলিজাবেথ গার্সিয়া।
ক্রিস্টিনা নেরি সিএনএনকে বলেন, ‘ভোট দিয়ে তাঁরা কাজে যাবেন। আর এই কেন্দ্রটিতে এবারই প্রথম ভোট হচ্ছে। তাঁরা ইতিহাসের অংশ হতে চান।’
তিনি বলেন, খাবার ও জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এটার পরিবর্তন তাঁরা চান।
কমলা হ্যারিসকে ভোট দিচ্ছেন বলে সিএনএনকে জানান ওই দুই নারী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণত ব্যবধান গড়ে দেয় সুইং স্টেটস বা ব্যাটলগ্রাউন্ড স্টেটস বলে পরিচিত অঙ্গরাজ্যগুলো। এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস হলো—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে