
আগ্নেয়াস্ত্র কেনার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। আর জুরি বোর্ডের এই রায়কে সম্মান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। ডেলাওয়ারে রায়ের সময় তিনি উপস্থিত না থাকলেও হাজির ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেনসহ তাঁদের পরিবারের বেশ কয়েকজন সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বন্দুক কেনার সময় মাদকাসক্তির বিষয়ে মিথ্যা বলার জন্য ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি জুরি বোর্ড হান্টারকে দোষী সাব্যস্ত করেছেন।
মামলায় হান্টারের বিরুদ্ধে অভিযোগ ছিল—২০১৮ সালে তিনি কোল্ট রিভলবার কেনার সময় যে ফরম পূরণ করেছিলেন, তাতে দুটি মিথ্যা তথ্য দিয়েছিলেন। এর মধ্যে প্রথমটি হলো, তিনি সেই সময় মদ্যপ ছিলেন না বলে জানিয়েছিলেন। দ্বিতীয় মিথ্যাটি হলো, তিনি ফরমে থাকা সব তথ্য সত্যি বলে দাবি করেছিলেন।
হান্টার ওই বন্দুক ১১ দিন নিজের কাছে রেখেছিলেন। পরে তার তৎকালীন প্রেমিকা বন্দুকটি ডাস্টবিনে ফেলে দেন।
সম্প্রতি ছেলে হান্টারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, অপরাধ প্রমাণিত হলে তিনি কোনো দিনও তাঁর ছেলেকে ক্ষমা করতে পারবেন না।
রায় ঘোষণার পর ডেলাওয়ারের উইলমিংটনে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে হান্টারকে আলিঙ্গন করেন জো বাইডেন। এরপর এক বিবৃতিতে বলেন, ‘আমি দেশের প্রেসিডেন্ট। কিন্তু আমি একজন বাবাও। জিল ও আমি আমাদের সন্তানকে ভালোবাসি এবং সে (হান্টার) আজ যে মানুষে পরিণত হয়েছে তাতে আমরা গর্বিত।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি এই মামলার রায়কে গ্রহণ করবেন। হান্টার বাইডেন এখন আপিলের কথা বিবেচনা করছেন। সে ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়াকে সম্মান করে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন।
হান্টারকে দোষী সাব্যস্ত করার পর বিচারক এখনো তাঁর শাস্তি ঘোষণার তারিখ নির্ধারণ করেননি। সাধারণত ১২০ দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়। মার্কিন আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে অতীতে এ ধরনের অপরাধের সঙ্গে হান্টারের জড়িত থাকার রেকর্ড না থাকায় তাঁর হালকা সাজা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে