
২০২০ সালের নির্বাচনের মতো এবারও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগাম জয় দাবি করলে, তা মোকাবিলার কৌশল প্রস্তুত করে রেখেছে ডেমোক্র্যাট পার্টি। দলটির প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী শিবির ও দলীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সেই সেই প্রস্তুতি খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এবার গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চলে ভোট পুনর্গণনার দাবি উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। সে ক্ষেত্রে ভোটের ফলাফল ঘোষণা করতে কয়েক দিন লেগে যেতে পারে বলে তাঁরা মনে করছেন। তবে ভোটের দিনই (মঙ্গলবার) নিজের জয় দাবি করতে পারবেন বলে এরই মধ্যে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।
সাধারণত যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করে। এ ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া ভোট গণনার তথ্য বিশ্লেষণ করে তারা। কখনো কখনো আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই প্রার্থীরা নিজেদের বিজয়ী দাবি করে বসেন।
এ বিষয়ে এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা এবিসিকে বলেছেন, দুঃখজনক হলেও বিষয়টি মোকাবেলায় তাঁর দল প্রস্তুত। ট্রাম্প যদি বিজয় দাবি করে এবং সংবাদমাধ্যম ও যুক্তরাষ্ট্রের জনগণের মতামতের ওপর হস্তক্ষেপ করতে চান, তাহলে তাঁরা জবাব দিতে প্রস্তুত।
কী ধরনের প্রস্তুতি নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তবে ডেমোক্রেটিক পার্টি ও কমলার নির্বাচনী শিবিরের ছয় কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ট্রাম্প আগাম জয় ঘোষণা করলে তাহলে জনতার আদালতে প্রাথমিক লড়াই হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে বিজয়ীর নাম ঘোষণার আগে সব ভোট গণনার জোরালো দাবি জানাবেন তাঁরা।
কমলার নির্বাচনী প্রচারশিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, তাঁদের পূর্ণ বিশ্বাস, ট্রাম্প মঙ্গলবার (ভোটের) রাতেই নিজের জয় দাবি করবেন, আর তা সব ভোট গণনা হওয়ার আগেই। তবে ট্রাম্প আগের বারের মতো এবারও ব্যর্থই হবেন বলে তাঁর বিশ্বাস।
২০২০ সালে ভোটের পরদিন সকাল–সকালই নিজের জয় দাবি করেন ট্রাম্প। অথচ ভোটের তিন দিন পর প্রথম টেলিভিশন নেটওয়ার্কে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরে যান তিনি। তবে ট্রাম্প সেই পরাজয় মেনে নেননি। ভোট কারচুপি করে হারানো হয়েছে বলে এখনো দাবি করেন তিনি।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৯ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে