ই-ক্যাব নির্বাচনে নিজেকে যোগ্য প্রার্থী মনে করেন কেন?
আব্দুল ওয়াহেদ তমাল: বাংলাদেশের আইসিটি খাতের সঙ্গে আমি প্রায় ২২ বছর জড়িত। আমরা যখন ই-ক্যাব গঠন করি, তখন অনেকে উপহাস করেছে। এমনকি ই-ক্যাব যাতে অনুমোদন না পায় এ জন্য বাধাও দিয়েছে। সেই বাধা অতিক্রম করে আমরা ই-ক্যাবের লাইসেন্স পেয়েছি। গত ৮ বছরে ই-কমার্স নীতিমালা, কয়েক হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া, এই সেক্টরের বিভিন্ন সমস্যার সমাধান করা ও সর্বশেষ যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণের জন্য ই-ক্যাবের কাজগুলোয় আমি সরাসরি জড়িত থেকেছি। পলিসি তৈরি ও মাঠপর্যায়ে তা বাস্তবায়নে ভূমিকা রেখেছি। প্রতিটি কাজ সফল হয়েছে। আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি। যোগ্যতার বিচার করবেন অন্যরা।
গত মেয়াদে ই-কমার্স সেক্টরে আপনাদের উল্লেখযোগ্য অবদান কী কী?
আব্দুল ওয়াহেদ তমাল: ৬-৭ বছর আগে লজিস্টিক সেবা খাতের নানা সমস্যা ছিল। প্রতি মাসে অভিযোগ আসত ‘ই-কমার্স উদ্যোক্তার টাকা নিয়ে লজিস্টিক কোম্পানি উধাও’ এই ধরনের। প্রতিটি সমস্যা আমরা সমাধানের চেষ্টা করেছি। ডিজিটাল কমার্স পলিসি তৈরি ও বাস্তবায়নে ই-ক্যাব অগ্রণী ভূমিকা রেখেছে। সর্বশেষ এই খাতে শৃঙ্খলা আসতে এসওপি বা নির্দেশিকা তৈরির জন্য আমরা বারবার চিঠি দিয়েছি এবং তা বাস্তবায়ন হয়েছে। আজ ঝুঁকিপূর্ণ ই-কমার্স ব্যবসা প্রায় বন্ধ। এটাকে একটা বিশাল সফলতা বলব আমরা। তা না হলে আরও ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতো।
নির্বাচিত হলে ই-কমার্স সেক্টরের উন্নয়নে কী কী করতে চান আপনি?
আব্দুল ওয়াহেদ তমাল: আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কাজের জায়গা তৈরি, বিনিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি, ই-ক্যাবের জন্য নিজস্ব কার্যালয়, ই-কমার্সবান্ধব বাজেট ও আইন প্রণয়নে কাজ করতে চাই। সেক্টর ধরে ধরে আমরা সমস্যাগুলোর সমাধান করতে চাই। যেমন আমরা লজিস্টিক সেবাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া, গ্রামীণ ই-কমার্সের উন্নয়ন, ক্রস বর্ডার পলিসি তৈরি করে দেশের ই-কমার্সকে আন্তর্জাতিক বাণিজ্যে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। এসব কাজের অনেকটাই আমরা ইতিমধ্যে শুরু করেছি। শুধু বাস্তবায়নের অপেক্ষা।
আসন্ন ই-ক্যাব নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কী?
আব্দুল ওয়াহেদ তমাল: সবার অংশগ্রহণে ভালো একটা নির্বাচন হবে। সবাই দায়িত্বশীলতা ও বিচক্ষণতার পরিচয় দেবে। অতীতের মতো সদস্যরা আমাদের সঙ্গে থাকবেন এবং সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই প্রত্যাশা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ২০২১ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী তিনি। সম্প্রতি তিনি কথা বলেছেন আজকের পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ হাসানের সঙ্গে।
৯ দিন আগে
বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ছিলেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন বিএনপি তার জোটসঙ্গীদের ছেড়ে দেওয়ায় এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। ফলে দল থেকে বহিষ্কৃত হন। এরপর জোটের প্রার্থী, এমনকি বিএনপিকেও আক্রমণ করছেন তিনি।
১৪ দিন আগে
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। এ ছাড়া এরশাদের নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের চেয়ারম্যান তিনি। গত মঙ্গলবার তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের...
১৫ দিন আগে
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একজন শিক্ষার্থীর নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার হলো গবেষণা। আমাদের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা নিয়ে কাজ করার আগ্রহ থাকলেও অনেক সময় সঠিক নির্দেশনার অভাবে তাঁরা পিছিয়ে পড়েন।
২০ দিন আগে