ইসলামের পরিভাষায় নফস একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এটি মূলত প্রবৃত্তিকে বোঝায়। প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। কারণ, এটি ভালো-মন্দ উভয় কাজের দিকে ধাবিত করে। তাই এর সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে একে উন্নত করার বিকল্প নেই। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘অবশ্যই সে সফলকাম হয়েছে, যে নফসকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ হয়েছে, যে তা বিনষ্ট করেছে।’ (সুরা শামস: ৯-১০) প্রবৃত্তির তিনটি স্তর রয়েছে। যথা:
এক. নফসে আম্মারা (প্রতারক প্রবৃত্তি): প্রবৃত্তির এই স্তর মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে; পাপের প্রতি আকর্ষণ বাড়ায়। এ অবস্থায় প্রবৃত্তি মানুষকে বারবার ভুল পথে টানে। এরশাদ হয়েছে, ‘আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ। কিন্তু সে নয়, যার প্রতি আমার রব অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল ও দয়ালু।’ (সুরা ইউসুফ: ৫৩)
দুই. নফসে লাওয়ামা (অনুশোচনাকারী প্রবৃত্তি): প্রবৃত্তির এ স্তরটি ভালো-মন্দের মধ্যে সংগ্রাম করে। নিজের ভুল কাজের জন্য অনুশোচনায় ভোগে। এটি একধরনের মধ্যবর্তী স্তর, যা তৎক্ষণাৎ নিজের ভুল বুঝে অনুশোচনা করে। আল্লাহ তাআলা বলেন, ‘আমি শপথ করছি কিয়ামত দিবসের। আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার।’ (সুরা কিয়ামা: ১-২)
তিন. নফসে মুতমায়িন্না (প্রশান্ত প্রবৃত্তি): নফসের এই অবস্থা যাঁদের অর্জিত হয়, তাঁরা আল্লাহর নির্দেশ মেনে চলেন এবং তাতে তৃপ্ত থাকেন। এটি হলো সবচেয়ে প্রশংসিত। এমন ব্যক্তিদের ঠিকানা জান্নাত। কোরআনে বর্ণিত হয়েছে, ‘বলা হবে, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। এরপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।’ (সুরা ফাজর: ২৭-৩০)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১০ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১০ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১০ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১০ ঘণ্টা আগে