জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও। রাজধানী ঢাকার ঐতিহাসিক এই পাঁচ তারকা হোটেলটিতে ম্যানেজারের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: সেলস ম্যানেজার, নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস বিভাগে স্নাতক/ মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ। এ ছাড়া অনলাইন মার্কেটিং এবং ফিল্ড অ্যাক্টিভেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় লিখিত এবং মৌখিক উভয় দক্ষতা থাকতে হবে। মিডিয়া উপস্থাপনা এবং কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল সিস্টেমে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড় প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন এ লিংকে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৫

মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে