সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটি তাদের ভিডিও এডিটর পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ভিডিও এডিটর
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সাংবাদিকতা বা ফিল্ম ও মিডিয়া বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: প্রার্থীকে সংবাদপত্র/ম্যাগাজিন, অনলাইন পত্রিকা/পোর্টালে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: অর্ধেক ভর্তুকিসহ দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব ভাতা, হলিডে ডিউটি অ্যালাউন্স, পলিসি অনুযায়ী অর্জিত ছুটি নগদীকরণ, লেটনাইট ড্রপ ফ্যাসিলিটিজসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল: ঢাকা (বনশ্রী)।
আবেদনের প্রক্রিয়া: আবেদন করতে এবং আবেদনসংক্রান্ত বিস্তারিত দেখুন এই ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ২৯ জুলাই ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে