রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) দুটি পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ২৫ এপ্রিল এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদ দুটি হলো উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ও উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ এপ্রিল উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ ও নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে একযোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় ১১০০২৬০০ থেকে ১১০০২৬০০ পর্যন্ত রোলের প্রার্থীরা নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে, ১১০০২৬০১ থেকে ১১০০৩৪১৬ ও ১১০০৩৪১৭ থেকে ১১০০৪৮২৪ রোলের প্রার্থীরা উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজকেন্দ্রের পরীক্ষায় অংশ নেবেন। টেলিটক বাংলাদেশ লিমিটেডের দেওয়া ইন্টারভিউ কার্ড প্রার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে বা হলে সঙ্গে আনতে হবে এবং দায়িত্ব পালনরত পরিদর্শককে তা প্রদর্শন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীকে দুটি কালো বল পয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। মোবাইল ফোন বা হাতঘড়িসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক স্টোরেজ ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে ম্যানুয়াল বা সাধারণ ক্যালকুলেটর আনতে পারবেন। প্রার্থীকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে