ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন আট ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ১ হাজার ৬৯টি শূন্য পদে ‘সিনিয়র অফিসার (সাধারণ) ’ নিয়োগ পরীক্ষা আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আট ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষা আগামী ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্র, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং পত্রিকায় প্রকাশ করা হবে বলা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে যে কোনো প্রয়োজনে প্রার্থীদের এই-মেইলে [email protected] যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত বছরের ২১ ডিসেম্বর সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৪৩, জনতা ব্যাংকে ১৯৭, রূপালী ব্যাংকে ৬৮, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২২, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬২, কর্মসংস্থান ব্যাংকে ৭ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২৭ জন নিয়োগ পাবেন। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ২২০০০-৫৩০৬০ স্কেলে বেতন পাবেন।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৫ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে