সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিডি জবসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হীড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের এনভায়রনমেন্ট অ্যান্ড মনিটরিং বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল অফিসার
পদসংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীর এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ভূগোল, ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, জিআইএস অ্যান্ড রিমোট সেনসিং, কোস্টাল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: নির্ধারিত বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: নিয়োগপ্রাপ্তকে মাসিক ৫৫ হাজার টাকা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। কর্মস্থল পটুয়াখালী (কলাপাড়া)।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
২ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৫ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে