
সমাজসেবা অধিদপ্তরের দুইবার স্থগিত হওয়া ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশের ৬৪ জেলায় একযোগে এই পরীক্ষা নেওয়া হবে। সমাজসেবা অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
২০১৮ সালের ৯ জুলাই ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ পাবেন ৪৬৩ জন। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সে হিসাবে একটি পদের বিপরীতে লড়বেন ১ হাজার ৪৩০ জন।
২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর এই পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছিল। কিন্তু পরীক্ষার তিন দিন আগে তা স্থগিত করা হয়। এরপর ২০২১ সালের ২৪ ডিসেম্বর আবারও এই পরীক্ষার সূচি নির্ধারিত হয়। তবে পরীক্ষার আগের দিন আবার স্থগিত করা হয় এ পরীক্ষা। প্রশ্ন ফাঁসের কারণেই পরপর দুবার পরীক্ষা স্থগিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে