জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির তিন ধরনের শূন্য পদে সামরিক ও আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: সিকিউরিটি সুপারভাইজার, নির্ধারিত নয়।
যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও অথবা আধা সামরিক বাহিনীর সমমান।
বয়সসীমা: ৫০ বছর।
পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার, নির্ধারিত নয়।
যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা সামরিক বাহিনীর সমমান।
বয়সসীমা: ৪৫ বছর।
পদের নাম ও সংখ্যা: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, নির্ধারিত নয়।
যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল ও তদনিম্ন অথবা আধা সামরিক বাহিনীর সমমান।
বয়সসীমা: ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (সব ক্ষেত্রে)।
ন্যূনতম উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (১৬৭.৬৪ সেন্টিমিটার)।
বিএমআই: ১৮-২৫–এর মধ্যে থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না। প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে। বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
কাজের ধরন: এয়ারলাইনসের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করা।
বেতন: সিকিউরিটি সুপারভাইজার ৩০,০০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার ২৩,০০০ টাকা এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ১৮,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: চিকিৎসা বিমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, বার্ষিক বেতন পর্যালোচনা, উৎসব ভাতা ও অন্যান্য কোম্পানির নিয়মানুযায়ী প্রদান করা হবে। ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবার প্রদান করা হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৭ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে