সাধারণ বীমা করপোরেশনের দুটি পদের ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার এস এম শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো—অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৯) এবং কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এতে আরও বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য-উপাত্তে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে, তা সংশোধনের অধিকার সাধারণ বীমা করপোরেশন কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগসংক্রান্ত সব তথ্যের জন্য করপোরেশনের ওয়েবসাইট ভিজিটের পরামর্শ দেওয়া হয়েছে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে