পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা বিভাগ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি হতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড ১৩)
পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ৪টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড ১৩)
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড ১৬)
পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ৩টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে
সর্বনিম্ন ২০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড ১৬)
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১৬টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড ২০)
আবেদন প্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা http://plandiv.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন। প্রথম চারটি পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা ও শেষ পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। বিস্তারিত জানা যাবে পরিবার পরিকল্পনা বিভাগের ওয়েবসাইটে।
সূত্র: বিজ্ঞপ্তি

মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
১৬ মিনিট আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
১৮ মিনিট আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে