সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি তাদের খেলা বিভাগে সহ-সম্পাদক পদে জনবল নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: খেলা।
পদের নাম: সহ-সম্পাদক।
পদসংখ্যা: অনির্ধারিত।
কাজের ধরন: ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা। দেশ-বিদেশের খেলা সম্পর্কে ভালো ধারণা। ছাপা পত্রিকা ও অনলাইন উভয় সেকশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার কনটেন্ট তৈরি করা।
চাকরির ধরন: পূর্ণাঙ্গ কর্মঘণ্টা।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ, সৃজনশীল লেখালেখি, খবর সংগ্রহ সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। প্রার্থীকে জাতীয় পত্রিকা/ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র/সংবাদ পোর্টালে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: প্রার্থীকে কমপক্ষে ২৫ বছর বয়সী হতে হবে।
দক্ষতা: প্রার্থীর বাংলা ও ইংরেজিতে দ্রুত টাইপ করার দক্ষতা থাকতে হবে। প্রবন্ধ, ফিচার, সংবাদ ইত্যাদি লেখা ও সম্পাদনা সম্পর্কে দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, এক্সেল ও পাওয়ার পয়েন্ট জানা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব ভাতা।
আবেদন: আগ্রহী প্রার্থীদের পদের নাম উল্লেখ করে [email protected] এই মেইলে সিভি পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: ৩০ মার্চ, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে