
নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের ৩টি পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৬ নভেম্বর থেকে অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।
পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০,২০০- ২৪,৬৮০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ২
গ্রেড: ১৬
বেতনস্কেল: ৯,৩০০- ২২, ৪৯০ টাকা
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৩
গ্রেড: ২০
বেতনস্কেল: ৮,২৫০-২০, ০১০ টাকা
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ৩০ নভেম্বর পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদনের নিয়ম: যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ৩০ নভেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।
আবেদন ফি: পদভেদে ১১২-২২৩ টাকা।
আবেদনের শর্তাবলি:
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৩. জেলা প্রশাসক, নওগাঁ বরাবর আবেদন করতে হবে।
৪. বিভাগীয়/চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনাপত্তি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে দাখিল করতে হবে। বিভাগীয়/চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
৫. লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি দাখিল করতে হবে:
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy)
খ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র/সাময়িক সনদপত্র।
গ) পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ০১ (এক) কপি নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে-

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
২ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে