বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা (ড্রাইভিং টেস্ট) ১২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রশাসন মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের যানবাহন বিভাগে (এমটি) অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের ২ কপি কালার প্রিন্ট, ড্রাইভিং লাইসেন্স ও সংশ্লিষ্ট সব ডকুমেন্টসের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, এসএসসি বা সমমান সনদের মূল কপি ও ১ সেট করে সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।

মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৩৩ মিনিট আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে