জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে অফিসারের শূন্য পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান/গণযোগাযোগ ও সাংবাদিকতা/ইংরেজি/উন্নয়ন অধ্যয়ন/পরিসংখ্যান/ডাটা ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: রোগীদের ডাটা রাখা এবং ডকুমেন্টেশন সম্পর্কিত পর্যবেক্ষণ, যোগাযোগ, রিপোর্টিং, ফটোগ্রাফি এবং অডিও-ভিজ্যুয়ালে দক্ষতা। কথা ও লিখিত বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১–২ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মক্ষেত্র: অফিসে।
কর্মস্থল: ঢাকা।
বয়সসীমা: ২৫–৩০ বছর। তবে নারী–পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া বছরে ২টি উৎসব বোনাস, প্রতিযোগিতামূলক বেতন কাঠামো, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদকরণ, অসুস্থ ছুটি এনক্যাশমেন্ট, মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, লাইফ কভারেজ, হাসপাতালের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর, ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৪ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে