জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। সংস্থাটি কক্সবাজারে ‘ইমার্জেন্সি রেসপন্স টু দ্য ফোরসিভলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ’ প্রকল্পের জন্য কর্মী নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজার (মিল)
পদের সংখ্যা: ১টি
বেতন: ১,০০,০০০ টাকা।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা ডেমোগ্রাফি বিষয়ে এমএসসি ডিগ্রি অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/অর্থনীতি/সমাজবিজ্ঞান/সমাজকর্ম/সমাজকল্যাণ/নৃ-বিজ্ঞান বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেফগার্ডিং, চাইল্ড প্রোটেকশন ও পিইএসএ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ডেটা ম্যানেজমেন্টে দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া রিপোর্ট রাইটিং ও উপস্থাপনায় দক্ষ হতে হবে।
চাকরির ধরন: অস্থায়ী কর্মস্থল: উখিয়া, কক্সবাজার।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই (https: //caritasbd.org/career/job-career/) লিংকে গিয়ে আবেদন করতে হবে। একই ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩ জুন, ২০২৩।
সূত্র: বিজ্ঞপ্তি

মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২৫ মিনিট আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২৮ মিনিট আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে