জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মচারী হাসপাতাল। প্রতিষ্ঠানটির ৩৬ ধরনের পদে মোট ১৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১২ জানুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদসংখ্যা: ৩৬টি, লোকবল ১৯১ জন।
শিক্ষাগত যোগ্যতা: প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তির লিংকে গিয়ে সবগুলো পদের শিক্ষাগত যোগ্যতাসহ অন্য বিষয়গুলো দেখা যাবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন
করতে পারবেন।
আবেদন ফি
১-৯ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ১০-৩৫ নম্বর পদের জন্য ১১২ এবং ৩৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
আবেদনের শেষ তারিখ: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৮ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে