সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজার প্রকল্পের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ক্লিনিক ম্যানেজার।
পদের সংখ্যা: নির্ধারিত নয়।
বেতন: ১,২৬,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, ইনস্যুরেন্সসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত যেকোনো মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাস হতে হবে। বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি, রোহিঙ্গা ও চট্টগ্রামের স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। আন্তর্জাতিক চিকিৎসাসেবা সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
কর্মস্থল: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা বিডি জবসের https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1030851&ln=1&JobKeyword=ganaswastha%20kendra মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১ ফেব্রুয়ারি, ২০২২।
সূত্র: বিডি জবস

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৫ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে