ইউএস-বাংলা এয়ারলাইনসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বয়সসীমা: ২০-৩০ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
কর্মক্ষেত্র: অফিসে।
বেতন: ১৮,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন। অফিস শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবারের সুবিধা। চিকিৎসা ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব ভাতা। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে