জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটির তিন ধরনের পদে মোট ৫২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বুধবার (৪ ডিসেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
পদের নাম ও সংখ্যা: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, ৩৮০টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ-২.৮ (৪-এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম ও সংখ্যা: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, ১০০টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪-এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ৪৫টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪-এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫-এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ৩৩৫ টাকা।
আবেদনের শেষ সময়: ১৮ ডিসেম্বর ২০২৪।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩ হাজার ৮৫২ জন প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির উপপরিচালক...
১ দিন আগে
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১ দিন আগে