বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৯৯ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। গতকাল রোববার প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) আফরিদা রুবাই স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর উল্লেখ রয়েছে। এতে বলা হয়ে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ ২০২৫-এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশ করা প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো।
এর মধ্যে ৫৬৬ জনকে মেধাভিত্তিক, ৩০ জনকে মুক্তিযোদ্ধা কোটায়, ২ জনকে ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ জনকে সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবোগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবগত করা হবে।

মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৩৬ মিনিট আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৩৯ মিনিট আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে