জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ বরগুনা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধীনে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৫ এপ্রিল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দেশের যেকোনো জেলার প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন।
পদের নাম: অতিথি ড্রাইভিং টেইনার।
পদসংখ্যা: ২টি।
যোগ্যতা: ভারী বা হালকা যানবাহন চালানোর ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিআরটিএ সার্টিফাইড ট্রেইনারকে অগ্রাধিকার প্রদান করা হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
বেতন: ৪০,০০০ টাকা।(মাসিক)
পদের নাম: অতিথি শিক্ষক (ইংরেজি ভাষা)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০০০ টাকা (দৈনিক)।
পদের নাম: অতিথি শিক্ষক (আরবি ভাষা)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল বা কামিল বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০০০ টাকা (দৈনিক)।
পদের নাম: পার্টটাইম ট্রেইনার (বেসিক মেইনটেন্যান্স, সার্ভিসিং এবং অটোমেকানিকস)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন অটোমোবাইল অথবা অটোমেকানিকসে লেভেল-২ ও লেভেল-৩ সম্পন্ন হতে হবে।
বেতন: ১০,০০০ টাকা (প্রকল্পের নিয়ম অনুযায়ী)।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নিজ হস্তে লিখিত দরখাস্ত, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, বরগুনা।
আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে