সম্প্রতি বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। আগ্রহীরা অনলাইনের পাশাপাশি ডাকযোগেও আবেদন করতে পারবেন।
পদের নাম: বিজনেস রিপোর্টার।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস।
অভিজ্ঞতা: ইলেকট্রনিক মিডিয়ায় দুই বছর অথবা প্রিন্ট মিডিয়ায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য: বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি লেখায় দ্রুত পারদর্শী হতে হবে।
পদের নাম: ট্রেইনি রিপোর্টার।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক পাস হলে অগ্রাধিকার।
অন্যান্য: কম্পিউটারে বাংলা ও ইংরেজি লেখায় দ্রুত পারদর্শী হতে হবে। দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহ ও জ্ঞান থাকতে হবে।
পদের নাম: প্রোডাকশন এক্সিকিউটিভ, বার্তা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অন্যান্য: বাংলা ও ইংরেজি বিষয়ে জ্ঞান থাকতে হবে। দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহসহ সাধারণ জ্ঞান থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ড (বাংলা-ইংরেজি), এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: নিউজ প্রেজেন্টার।
বেতন: আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস অথবা অধ্যয়নরত।
দক্ষতা: বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহসহ সাধারণ জ্ঞান থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে জ্ঞান থাকেতে হবে। স্মার্ট ও গুড লুকিং হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা—আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ অথবা ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়।
আবেদনের শেষ সময়: ১৫ মে, ২০২২
সূত্র: আরটিভি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৮ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে