বিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, স্কুল ও কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রতিষ্ঠানে ৯ম থেকে ১৫ তম গ্রেডে বিভিন্ন বিষয়ের সহকারী শিক্ষক, প্রভাষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, উপাধ্যক্ষসহ বিভিন্ন পদে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বয়সসীমা: উপাধ্যক্ষ, প্রভাষক ও সহকারী শিক্ষক পদে সর্বোচ্চ ৩৫ বছর এবং অন্যান্য পদে সর্বোচ্চ ৩০ বছর।
আবেদন প্রক্রিযা
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, গ্রেড ও যোগ্যতাসহ বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
আবেদন ফি: উপাধ্যক্ষ ও প্রভাষক পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা; সহকারী শিক্ষক ও কম্পিউটার অপারেটর পদের জন্য সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা এবং অন্যান্য পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা।
আবেদনের সময়সীমা: ৬ এপ্রিল ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
২ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে