বাংলাদেশ থেকে সরকারিভাবে গার্মেন্টস খাতে ১২ জন ‘নারী মেশিন অপারেটর’ নিয়োগ দেবে জর্ডানের ম্যাস অ্যাকটিভ আল-শাফি গার্মেন্টস। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ৩ বছরের চুক্তিতে কর্মীরা জর্ডান যেতে পারবেন। নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও পরিবহন খরচ বহন করবে। এ ছাড়া জর্ডানে যাওয়া এবং চাকরি শেষে বাংলাদেশে ফেরত আসার উড়োজাহাজ ভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
তবে চাকরির চুক্তি শেষ হওয়ার আগে ফেরত আসার ক্ষেত্রে জর্ডানের শ্রম আইন অনুসরণ করা হবে। দেশে বা জর্ডানে মামলা আছে এমন কোনো ব্যক্তি এই নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচিত হবেন। জর্ডানে যাওয়ার জন্য নির্বাচিত কর্মীর সার্ভিস চার্জ বহন করবে কোম্পানি। কর্মী নিজ মেডিকেল ফি ও ফিঙ্গার প্রিন্ট বাবদ বোয়েসেলে জমা দেবে ১ হাজার ২২০ টাকা।
পদের নাম: মহিলা মেশিন অপারেটর
পদসংখ্যা: ১২
কর্মঘণ্টা: সপ্তাহে ছয় দিন, ৮ ঘণ্টা।
মাসিক মূল বেতন: ১২৫ জেডি
বয়সসীমা: ১৮-৩৯ বছর
সাক্ষাৎকারের সময়: ২১ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টা।
সাক্ষাৎকারের স্থান: প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।
বিস্তারিত পাওয়া যাবে এই লিংকে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে