জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম: ডেভেলপার (ওয়েব)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সংবাদপত্র/ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র/নিউজপোর্টালে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: লারাভেল, পিএইচপি, এইচটিএমএল, জাবাস্ক্রিপ্টসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ হতে হবে। সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। দলীয় কাজে পারদর্শী হতে হবে। ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
কাজের ধরন: ওয়েব অ্যাপ্লিকেশনের উন্নত ডিজাইন, ডেভেলপ এবং তা মেইনটেইন করা। অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স অপটিমাইজ করা এবং সমস্যা সমাধান করা। নিজের কাজের বিষয়ে গঠনমূলক মতামত দেওয়া।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা (বনশ্রী)।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন পদ্ধতি: পদের নাম উল্লেখ করে [email protected] এই মেইলে সিভি পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ মার্চ ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে