পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫-এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করাসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (পিইটি) সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ নভেম্বর শুরু হবে এ কার্যক্রম।
পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) ড. চৌধুরী যাবের সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করাসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৭টায় সংশ্লিষ্ট রেঞ্জের অধীন মাঠ/ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে যোগ্য প্রার্থীদের পিইটি কার্ড সংগ্রহের জন্য যথাসময়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীর আবেদনে দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
২ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে