ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভাগের শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে তিন ধরনের শূন্য পদে মোট ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
বিভাগ: শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।
পদের নাম: কেয়ারটেকার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ-৪ স্কেলে ২.৫-সহ স্নাতক/সমমান পাস হতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
বিভাগ: আইন বিভাগ।
পদের নাম: গ্রন্থাগার সহকারী।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ-৪ স্কেলে ২.৭৫-সহ স্নাতক/সমমান পাস এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
বিভাগ: ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ-৪ স্কেলে ২.৭৫-সহ স্নাতক/সমমান পাস হতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আবেদন পদ্ধতি: সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করে রেজিস্ট্রার বরাবরে লিখিত দরখাস্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৩০ মিনিট আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৩৩ মিনিট আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে