সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। প্রতিষ্ঠানটি তাদের চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র হিসাব সহকারী
পদের সংখ্যা: ৫টি
যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণির বিবিএ/বিবিএস (সম্মান) ডিগ্রিসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন: ২৩,০০০ টাকা (গ্রেড-১১)
পদের নাম: জুনিয়র প্রশাসনিক সহকারী
পদের সংখ্যা: ৪টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন: ২৩,০০০ টাকা (গ্রেড-১১)
পদের নাম: কারিগরি সহায়ক (ওঅ্যান্ডএম)
পদের সংখ্যা: ১৫০টি
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিকস/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেডে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (ভোকেশনাল)/দাখিল (বিজ্ঞান)/এসএসসি (বিজ্ঞান) পাস হতে হবে।
বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫)
পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৪টি
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি/দাখিল/সমমান পাস হতে হবে।
বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫)
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এ ছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: সব পদের জন্য নির্ধারিত আবেদন ফি ৮০০ টাকা।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩ হাজার ৮৫২ জন প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির উপপরিচালক...
১ দিন আগে
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১ দিন আগে