ইউএস-বাংলা এয়ারলাইনস সম্প্রতি কাস্টমার সার্ভিস সেকশনে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস।
পদের সংখ্যা: ৫০টি।
আবেদন যোগ্যতা: আবেদনকারীকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। তবে জিপিএ ৪ স্কেলে কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। সেই সঙ্গে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৪.৫ থাকতে হবে। শিক্ষাকার্যক্রমের কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ইংরেজি বা বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স ২৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২৮০০০-৩৫০০০ টাকা। তবে কোম্পানির নিয়ম অনুযায়ী মোবাইল বিল, মেডিকেল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, দুপুরে খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব দেওয়া হবে।
যেভাবে আবেদন করতে হবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এই লিংকে ক্লিক করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল, ২০২৩

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে