সাধারণ বীমা করপোরেশনের দুটি পদের লিখিত পরীক্ষার কেন্দ্রের তালিকা ও সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রথম পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর এবং দ্বিতীয় পদের পরীক্ষা ১৫ নভেম্বর। প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহীমুল ইসলাম বাবুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুটি পদ হলো: জুনিয়র অফিসার (প্রকৌশল) এবং সহকারী ম্যানেজার (প্রকৌশল)/সহকারী প্রকৌশলী। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে প্রার্থীদের রোল উল্লেখ রয়েছে।
এতে বলা হয়, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে প্রার্থীদের প্রবেশপত্র প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রার্থীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা প্রার্থীদের অবশ্যই পালন করতে হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৮ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে