জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কেব্ল শিল্প লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের তিন ক্যাটাগরির পাঁচটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইন থেকে আবেদনের ফরম ডাউনলোড করে সেটা পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (লিয়াজোঁ)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর পাস করতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ২৮১৬০-৬৭৯১০ টাকা (গ্রেড-৫)।
২. পদের নাম: ক্রয় সহকারী/ভান্ডার সহকারী/মার্কেটিং সহকারী
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ১১৪৪০-২৭৬৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে এসএসসি পাস হতে হবে। প্রার্থীকে ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। লিফটার চালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১১৪৪০-২৭৬৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদন: আগ্রহী প্রার্থীদের (http://www.bcsl.gov.bd/) এই ঠিকানা থেকে আবেদনপত্র ডাউনলোড করে ‘ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কেব্ল শিল্প লিমিটেড, শিরোমণি শিল্প এলাকা, ডাকঘর-সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬’ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৫ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে