বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন প্রকল্পের দুই পদের জন্য ১ হাজার ১৪৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠান ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের আওতায় এই জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন।
ওই প্রকল্পে প্রতি উপজেলায় গড়ে দুটি করে (উপজেলা/জোন/সার্কেলসহ) মোট ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন (৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) পরিচালনা করা হবে।
১. পদের নাম: শিক্ষক
পদের সংখ্যা: ১৩৮
বয়স: ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।
বেতন: মাসিক সম্মানী ১২,৫০০ টাকা। বছরে দুটি উৎসব ভাতা/ইনসেনটিভের সুবিধা আছে।
২. পদের নাম: সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী
পদের সংখ্যা: ১০১০
বয়স: ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।
বেতন: মাসিক সম্মানী ৮,০০০ টাকা। বছরে দুটি উৎসব ভাতা।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোডের পর তা পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৩।
নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে ক্লিক করুন।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে