কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) সহকারী ব্যবস্থাপক (কমার্শিয়াল) পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্বাচনী মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর ইস্কাটনে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এতে বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, চাকরির অভিজ্ঞতার সনদ, যথাযথ কর্তৃপক্ষের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা/নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে এবং প্রদর্শন করতে হবে।
কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। পরে কোনো ধরনের আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্বাচনী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করলেও কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের ঘাটতি পাওয়া গেলে/নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত যথাযথভাবে পূরণ হয়নি বলে প্রমাণিত হলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
নির্বাচনী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না এবং আবেদনপত্র বাছাই ও নিয়োগের ক্ষেত্রে সিপিজিসিবিএল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৮ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে