বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে (বিবিএএল) সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৭ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: অপস অ্যাসি: রুট অ্যান্ড ফুয়েল।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ-৫ থাকতে হবে। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে ২.৫ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ইংরেজি কথোপকথনে পারদর্শী হতে হবে।
বেতন: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা।
পদের নাম: ওয়ার্ক সুপারভাইজার (সিভিল)।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ-৩ এবং ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে ২.৮ থাকতে হবে। কম্পিউটারে জ্ঞান অবশ্যই থাকতে হবে।
বেতন: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা।
পদের নাম: সিনিয়র ফার্মাসিস্ট/স্টোর/বিল সহকারী।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি (বিজ্ঞান), তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ফার্মাসিতে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
বেতন: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা।
পদের নাম: জুনি: ইলেকট্রিশিয়ান।
পদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালের ওপর ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান হিসেবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: প্লাম্বার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্লাম্বিংয়ের সনদ থাকতে হবে। প্লাম্বার হিসেবে স্বনামধন্য প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: কার্পেন্টার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কার্পেন্টারের সনদ থাকতে হবে। কার্পেন্টার হিসেবে স্বনামধন্য প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৭ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে