বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পদটি হলো—অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। প্রকাশিত সূচি অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির ৩৮টি শূন্য পদের বিপরীতে ২৪৯ প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এর আগে, গত ২৫ জানুয়ারি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসবি ভবনের দ্বিতীয় তলার মাল্টিপারপাস হলে প্রতিদিন সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও নাগরিক সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদের এক সেট ফটোকপি ও অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি দাখিল করতে হবে। সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি/ ছাড়পত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে যথাস্থানে উপস্থিত থাকতে হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১০ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে