আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মন্ত্রণালয়টির আইন ও বিচার বিভাগের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় এবং সংস্থার অধীন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস ও জেলা লিগ্যাল এইড অফিসসমূহের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন: ২২০০০-৫৩০৬০টাকা।
পদের নাম ও সংখ্যা: আইনি পরামর্শ কর্মকর্তা (চুক্তিভিত্তিক), ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: এলএলবি (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বেতন: ৪০,০০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১০২০০- ২৪৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিষয়ে অন্যূন এক বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায়
২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: বেঞ্চ সহকারী, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দের এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: জারিকারক, ১১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা
বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
২ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে