ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত একটি পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এসব প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে। একটি পদের নাম হলো নাজির কাম ক্যাশিয়ার। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ মার্চ সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ৬ মার্চ পর্যন্ত।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁওয়ে অধিদপ্তরের ভূমি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় রঙিন প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্রসহ আবেদনের সঙ্গে সব সনদপত্রের মূল কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ১ কপি ছবিসহ সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি ১ সেট সঙ্গে আনতে হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৬ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে