
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন গোপালগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে কর্মী পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৫ ক্যাটাগরির পদে ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে।
পদের নাম ও সংখ্যা
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি, স্টোরকিপার ১টি, স্বাস্থ্য সহকারী ৬১টি, ড্রাইভার ৪টি।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত তথ্য যানা যাবে এই এই লিংকে। এর আগের বিজ্ঞপ্তিতে ‘সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর’, ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’, ‘স্টোরকিপার’, ‘স্বাস্থ্য সহকারী’ ও ‘ড্রাইভার’ পদে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁদের আবেদনের প্রয়োজন নেই।
আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৫
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে