চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স পরিচালনা পর্ষদের অধীনে একাধিক শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির তিন ধরনের শূন্য পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম ও সংখ্যা: ম্যানেজার, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্রীড়া বিষয়ে স্নাতকসহ অনুমোদিত ক্রীড়া ক্লাব বা প্রতিষ্ঠানে ক্রীড়া সংগঠক/ক্রীড়া প্রশিক্ষক/ক্রীড়া ম্যানেজার/ক্রীড়া ইনস্ট্রাক্টর/কোচ হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৩৫,০০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ডেপুটি ম্যানেজার, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্রীড়া বিষয়ে স্নাতকসহ অনুমোদিত ক্রীড়া ক্লাব বা প্রতিষ্ঠানে ক্রীড়া সংগঠক/ক্রীড়া প্রশিক্ষক/ক্রীড়া ম্যানেজার/ক্রীড়া ইনস্ট্রাক্টর/কোচ হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৩০,০০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ক্রীড়া ইনস্ট্রাক্টর, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপিএড/বিকেএসপি থেকে সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি পাস/অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২৫,০০০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ (পদের নাম, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, বৈবাহিক অবস্থা ইত্যাদি বিষয় উল্লেখ করে) আবেদনপত্র সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সদস্যসচিব, চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স পরিচালনা পর্ষদ, কক্ষ নম্বর-৩২৯, বন্দর ভবন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পোস্ট-বন্দর, চট্টগ্রাম।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।

মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২৪ মিনিট আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২৬ মিনিট আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে