
স্থাপত্য অধিদপ্তরের তিনটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিষ্ঠানটির বিভাগীয় নিয়োগ কমিটির সদস্যসচিব মুসরাত জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো সহকারী মডেল মেকার, ড্রাফটসম্যান ও অফিস সহায়ক। এর আগে, ২৪ ও ২৫ জানুয়ারি এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সেগুনবাগিচায় স্থাপত্য অধিদপ্তর মিনি কনফারেন্স কক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের পাশে উল্লিখিত তারিখ ও সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
এতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণ করা আবেদন ফর্মের রঙিন প্রিন্ট কপিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদ, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কোটা-সংক্রান্ত সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সব কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
২ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে