
৪৪তম বিসিএসের পরিবর্তিত মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে এ পরীক্ষা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের প্রার্থীদের মধ্যে ৯০০ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হবে।
এর আগে, গত ২৪ ডিসেম্বর পিএসসির প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, গত ৫ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়। এ পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় দিয়েছিলেন ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ প্রার্থী।
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৫ হাজার ৭০৮ জন। এরপর ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১১ হাজার ৭৩২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১১ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে