১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদের (সহকারী জজ) মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) কমিশন সচিবালয়ে এ পরীক্ষা শুরু হয়। চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে, গত ৩১ ডিসেম্বর সহকারী জজের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে মোট ৪১৫ জন উত্তীর্ণ হন। তালিকা অনুসারে প্রথম দিন ২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্রমান্বয়ে বাকিদেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার সময় কমিশনের ওয়েবসাইট থেকে বিজেএসসি ফরম কালার প্রিন্ট নিতে হবে। ওই ফরম নিজ হাতে পূরণ করে তার সঙ্গে কাগজপত্রের মূল কপি ও একসেট সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে কমিশন সচিবালয়ে উপস্থিত হতে হবে এবং এ ক্ষেত্রে পরীক্ষার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিকের বিস্তারিত সূচি এই লিংকে গিয়ে দেখা যাবে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১১ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে