কারা অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারারক্ষী ও মহিলা কারারক্ষীর ৫০৫টি শূন্য পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: কারারক্ষী।
পদসংখ্যা: ৩৭৮টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় সার্টিফিকেট উত্তীর্ণ।
বেতন: ৯০০০-২১,৮০০ টাকা।
কারারক্ষী পদে ন্যূনতম শারীরিক যোগ্যতা:
উচ্চতা: ১.৬৭ মিটার
বুকের মাপ: ৮১.২৮ সেন্টিমিটার।
ওজন: ৫২ কেজি
পদের নাম: কারারক্ষী মহিলা।
পদসংখ্যা: ১২৭টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯০০০-২১,৮০০ টাকা।
কারারক্ষী মহিলা পদে ন্যূনতম শারীরিক যোগ্যতা:
উচ্চতা : ১.৫৭ মিটার।
বুকের মাপ ৭৬.৮১ সেন্টিমিটার।
ওজন: ৪৫ কেজি।
বৈবাহিক অবস্থা: বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী (পুরুষ ও মহিলা) প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
বয়সসীমা: ১৮-২১ বছর।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ১৬ মার্চ ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে